১৫ তারিখ থেকে খুলবে সিনেমা হল-দর্শনীয় স্থান, স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্যের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাকালে শেষমেশ দেশে খুলছে সিনেমা হল। আগামী ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় খোলা যাবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার। এক্ষেত্রে ৫০ শতাংশ আসনের ব্য়বস্থা রাখা হবে। সেইসঙ্গে মানতে হবে প্রয়োজনীয় সুরক্ষাবিধি। বুধবার আনলক ৫-এর নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আনলক ৫ পর্যায়ে স্কুল-কলেজ খোলা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, ১৫ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে স্কুল, কোচিং সেন্টার খোলার ব্য়াপারে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইন ক্লাস চলতে পারে। যেসব পড়ুয়ারা স্কুলে যাওয়ার বদলে অনলাইন ক্লাস করতে ইচ্ছাপ্রকাশ করবে, তাদের অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। এক্ষেত্রে স্কুলে হাজিরায় কড়াকড়ি করা হবে না।

অন্য়দিকে, কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় সামাজিক, শিক্ষামূলক, খেলা, বিনোদন, সংস্কৃতি, ধর্মীয়, রাজনৈতিক ও অন্য়ান্য় সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০০ জন যোগ দিতে পারবেন। পরিস্থিতি বুঝে ১৫ অক্টোবরের পর থেকে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় এই সীমা ১০০ জনেরও বেশি করতে পারে রাজ্য়। তবে, করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।

আনলক ৫-এর নির্দেশিকায় বলা হয়েছে, বদ্ধ স্থানে সর্বোচ্চ ৫০ শতাংশ আসনের ব্য়বস্থা রাখা যাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন থাকতে পারবেন। সকলকে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজার ব্য়বহার বা হাত ধোওয়া বাধ্য়তামূলক।

প্রশিক্ষণের জন্য় স্পোর্টসপার্সনরা সুইমিং পুল ব্য়বহার করতে পারবেন। এজন্য় প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube