কাল থেকে খুলছে স্কুল? কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : দুর্গাপুজো তো বটেই, কালীপুজোর আগে পশ্চিমবঙ্গে স্কুল খোলার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। সরকারি নির্দেশিকা অনুসারে করোনা মহামারীর জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল স্কুল। ১ অক্টোবর যে স্কুল খুলছে না তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তা খোলসা করলেন মমতা। 

এদিন মমতা বলেন, ‘এখন স্কুল খোলার কোনও প্রশ্ন নেই। কালীপুজোর আগে এব্যাপারে ভাবনা চিন্তা করাই যাচ্ছে না। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কালীপুজোর পর এব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।’

বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে স্কুলে আসতে বলে শিশুদের জীবন বিপন্ন করতে পারে না সরকার। স্কুল খোলার আগে উপযুক্ত বিধিনিয়ম তৈরির কাজ করছে স্কুল শিক্ষা দফতর।’

করোনা মহামারীর জেরে গত ২৩ মার্চ থেকে বন্ধ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে চলছে পঠন পাঠন। স্কুল বন্ধ থাকায় বন্ধ রয়েছে যাবতীয় পরীক্ষাও। 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube