নিউজটাইম ওয়েবডেস্ক : সাধারণত মাসের শেষদিনেই সরকারি কর্মীদের বেতন দিয়ে দেয় রাজ্য সরকার। কিন্তু অক্টোবরে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো একসঙ্গে পড়ে যাওয়ায় কর্মীদের সমস্যা হতে পারে, এই লক্ষ্যেই অক্টোবর মাসের বেতন ২৮ ও ২৯ তারিখের দিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার।
বুধবার রাজ্য অর্থ দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নির্দেশ দিয়েছেন, অক্টোবর মাসে সরকারি কর্মীদের বেতন অবশ্য করেই ২৮ ও ২৯ তারিখের মধ্যে যাতে অ্যাকাউন্টে ঢুকে যায় তা নিশ্চিত করতে হবে। কারণ, উৎসবের মাসে এক বা দু’দিন আগেই বেতন দিতে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, ৩০ অক্টোবর লক্ষ্মীপুজো। এর পাশাপাশি, ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে যে বা যাঁরা উৎসবের বোনাস ও অ্যাডভান্স পাবেন, তাঁদের টাকাও দিয়ে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, করোন সত্ত্বেও উৎসবের মরশুমে সরকারি কর্মীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই দিকে রয়েছে মুখ্যমন্ত্রীর শ্যেন দৃষ্টি। সেই কারণে দুর্গা ও লক্ষ্মীপুজো এক মাসে পড়ার কারণে তিনি অক্টোবরের বেতন ২ দিন আগে দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও, এবার উৎসবের আগে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা এখনও করেনি রাজ্য সরকার। অনেক সরকারি কর্মীই আশায় বুক বেঁধেছেন, এবার পুজোর আগে কিছু হতে পারে। তবে নবান্ন সূত্রের খবর, করোনাকাল সেরকম কিছু হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ, রাজ্য সরকারের যেভাবে খরচ হচ্ছে, তার উপর কেন্দ্রের কোনওরকম সহায়তাও পাওয়া যাচ্ছে না, তাতে অতিরিক্ত টাকা খরচ করা অত্যন্ত কঠিন। তবুও তার মধ্যে থেকেই যতটা যা করা যায়, ততটাই করছেন মুখ্যমন্ত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

