৪০ শতাংশ যাত্রী বাড়ানো হচ্ছে মেট্রোতে! রবিবারেও মিলবে পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : যাত্রী সংখ্যার বৃদ্ধি ঘটছিল পরিষেবা চালু হওয়ার পর থেকেই। সেই সঙ্গে পরিষেবার সময়সীমা বাড়ানোর দাবিও উঠেছিল। উঠেছিল ট্রেন বাড়ানোর দাবিও। এই দুই দাবিই মেনে নেন কর্তৃপক্ষ। এদিন থেকেই বাড়তি ট্রেন আর বাড়তি সময়ের পরিষেবা শুরু হয়ে গিয়েছে কলকাতার পাতালপথে। এবার কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়ে দিল প্রতি ট্রেনে ৪০ শতাংশ যাত্রী বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অর্থাৎ প্রতি ট্রেনে এবার থেকে ৪০০ জনের জায়গায় ৫৬০জন করে সফর করতে পারবেন। চলতি সপ্তাহ থেকেই এই সুবিধা চালু হয়ে যাচ্ছে। একই সঙ্গে জানা গিয়েছে আগামী রবিবার থেকে ফের চালু হয়ে যাচ্ছে রবিবাসরীয় মেট্রো পরিষেবা। 

কলকাতা মেট্রো রেলের তরফে এদিন জানানো হয়েছে, এবার থেকে প্রতি ট্রেনে যাত্রীসংখ্যা বাড়ানো হবে। কারন ব্যস্ত সময়ে যাত্রীদের চাপ বাড়ছে। সেই মতোন ই-পাস ইস্যু করার সংখ্যাও বাড়ানো হয়েছে। ঘটনাচক্রে এজ থেকেই মেট্রোর পরিষেবা রাতের দিকে ৩০ মিনিট বাড়ানো হয়েছে। ওই বাড়তি সময়ে আপ ও ডাউনে ৩টি অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। এবার এই অতিরিক্ত সময় আর অতিরিক্ত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়টিতেও দিন শিলমোহর পড়েছে মেট্রো কর্তৃপক্ষের এক বৈঠকে। ঠিক হয়েছে এভাবেই প্রতি এক-দুই সপ্তাহ অন্তর মেট্রোর যাত্রী সংখ্যায় ছাড় দেওয়া হবে। ধীরে ধীরে বাড়ানো হবে যাত্রীর সংখ্যা। বাড়বে পরিষেবার সময় ও ট্রেনের সংখ্যাও। তবে দুটি ট্রেনের ব্যবধান কমানোর বিষয় নিয়ে এদিন যেমন কোনও আলোচনা হয়নি তেমনি পুজোয় মেট্রো রেলের চলাচল নিয়েও কোনও আলোচনা হয়নি।
 
তবে এদিনের বৈঠকে উল্লেখযোগ্য ভাবে জানানো হয়েছে যে প্রতি রবিবার আবার মিলবে মেট্রো পরিষেবা। আনলক পর্বে মেট্রো চলতি মাসের প্রথম দিক থেকে চালু হলেও প্রতি রবিবার পরিষেবা বন্ধ রাখা হত। কিন্তু আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি রবিবারও মিলবে মেট্রোর পরিষেবা। ওই দিনগুলিতে সকাল ৮টার পরিবর্তে পরিষেবা চালু হবে সকাল ১০টা ১০ মিনিট থেকে। দুই প্রান্ত থেকে ওই সময়েই প্রথম ট্রেন ছাড়বে। পরিষেবা মিলবে সন্ধ্যা ৭.৩০মিনিট পর্যন্ত। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা রবিবার বন্ধ থাকবে। সেই সঙ্গে সেখানে সর্বোচ্চ যাত্রী ট্রেন প্রতি ৪০০জনই রাখা থাকছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube