নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ সেপ্টেম্বর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার পুজো উদ্যোক্তাদের সাথে সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুজোয় আনন্দের পাশাপাশি যাতে সমস্ত স্বাস্থ্য বীধি মেনে চলা হয়, সংক্রমণ রোখার জন্য সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এইদিন পুজোর সময়ে যে সমস্ত বীধি মেনে চলতে হবে, সেই ব্যপারে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার এই সমস্ত নির্দেশাবলীকেই একত্রে পুজোর গাইডলাইন হিসেবে প্রকাশ করল নবান্ন। দেখে নিন কি কি বিধি দেওয়া হল সাধারণ মানুষের জন্যে –
- দূর্গাপুজোর প্যান্ডেলের নির্মান করতে হবে খোলা মেলা, প্রবেশ ও বাহির দ্বার করতে হবে আলাদা।
- দর্শনার্থীদের মাস্ক পড়া বাধ্যতামূলক, কোনো দর্শনার্থী যদি মাস্ক পড়ে না আসেন, সেক্ষেত্রে পুজো কমিটিকে তাঁদের মাস্কের ব্যবস্থা করতে হবে।
- মন্ডপ সংলগ্ন এলাকা ও মন্ডপে বিভিন্ন জায়গায় একাধিক স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
- শারীরিক দূরত্বের বীধি বজায় রাখার জন্য বেশি পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
- স্বাস্থ্যবীধির কথা মাথায় রেখে এইবারে পুজোয় অঞ্জলী, প্রসাদ বিতরণ, এবং সীঁদুর খেলার আয়োজন করতে হবে ছোটো ছোটো দলে ভাগ করে, সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে হবে।
- পুজো মন্ডপের কাছে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে না।
- পুজোর প্রতিযোগীতায় পুরস্কার বিতরণে আসা একাধিক বিচারককে মন্ডপের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
- পুজোর সময় স্বাস্থ্য সচেতনতা ও বীধি মেনে চলার জন্য বৈদ্যুতিন মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে প্রচার চালাবার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ও পুজো কমিটি গুলিও।
- পুজোয় ভার্চুয়াল উদ্বোধনে জোর দিতে হবে। বিসর্জনের প্রক্রিয়াও করতে হবে ছোটো।
- পুজোর জন্যে যাবতীয় ব্যবস্থার সরকারি অনুমোদনের আবেদন করা যাবে অনলাইনে।
- পুজোয় ভীড় এড়াতে তৃতীয়া থেকে দর্শনার্থীদের প্রতীমা দর্শনের ব্যবস্থা করে দিতে হবে পুজো উদ্যোক্তাদের।
- এই বছর পুজোর কার্নিভাল হবে না।
- এই বছর পুজো কমিটিগুলির অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

