করোনা আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের করোনার থাবা টলিউডে। এবার কোভিড-১৯ পজিটিভ অভিনেতা সোহম চক্রবর্তী। সূত্রের খবর বাইপাসের ধারে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা তথা এই তৃণমূল নেতা। গত সোমবার সোহমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওইদিনই অ্যাপেলো হাসপাতালে ভর্তি হয়েছেন সোহম। সামন্য উপসর্গ থাকায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন অভিনেতা, এরপরই রিপোর্ট পজিটিভ আসে।তবে করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি সোহম বা তাঁর টিম। 

সোহমের শারীরিক পরিস্থিতি খুব বেশি উদ্বেগজনক না হলেও কোনওরকম ঝুঁকি নিতে চান না তিনি, সেই কারণেই হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে অভিনেতার স্ত্রী ও দুই পুত্রর করোনার রিপোর্ট নেগেটিভ। 

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, স্বামী নিসপাল রানে সহ বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক। টেলিউডের একাধিকবার হানা দিয়েছে করোনা। এই অতিমারীর কবলে পড়তে হয়েছে নীল ভট্টাচার্য,দেবযানী চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তীদের। 

রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান টলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তথা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। হোম আইসোলেশনে রয়েছেন এই বিজেপি নেত্রী। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube