নিজ স্কুলেই হবে সি বি এস সি-র দশম শ্রেণির পরীক্ষা

নিউজটাইম ওয়েবডেস্ক : সি বি এস সি র দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি শিক্ষার্থীদের নিজেদের স্কুলেই অনুষ্ঠিত হবে। একটি জাতীয় টিভি চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। তিনি জানান, শিক্ষার্থীদের নাম যে স্কুলে নথিভুক্ত রয়েছে, সেখানেই তারা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা হবে কঠোরভাবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে।

এর আগে তিনি জানিয়েছিলেন, যে সমস্ত বোর্ড পরীক্ষাগুলি হয়ে গিয়েছে, তাদের মূল্যায়ন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মুলতুবি থাকা পরীক্ষাও নিষেধাজ্ঞা শিথিল হলে পর পর হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, বোর্ড শিগগিরই ফলাফল প্রকাশের চেষ্টা করছে এবং জুলাই মাসের মধ্যেই ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা ১৫ জুলাইয়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ সম্পর্কে এর আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ঘোষণা করেছিল যে, মূল্যায়নের জন্য সমগ্র সময়সীমা থেকে শিক্ষা এবং প্রশাসনিক কাজ বাবদ সময়ে ছাড় দেওয়া হবে। বাড়িতে বসেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন পরীক্ষকরা। এর জন্য ৩০০০ মূল্যায়ণ কেন্দ্র তৈরি করা হয়েছিল। এখন থেকেই উত্তরপত্রগুলি বিতরণ করা হয় এবং পরে সেগুলি সংগ্রহ করা হবে।

শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে মন্ত্রী আগেই জানিয়েছিলেন বোর্ড পরীক্ষার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে শিক্ষার্থীদের স্বাভাবিকের চেয়ে আরও বেশি দূরে বসে থাকতে হবে। এছাড়াও, মাস্ক এবং স্যানিটাইজার আনা বাধ্যতামূলক।

সি বি এস সি -এর নতুন শিক্ষাবর্ষেও সুরক্ষার ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। লকডাউনের পরে যখন স্কুল খুলবে, তখনও আসন বণ্টন, ক্লাস নেওয়ার পদ্ধতির মতো বিষয়গুলি মূল বিবেচ্য হবে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube