নিউজটাইম ওয়েবডেস্ক : বর্তমানে দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। এই পরিস্থিতিতে বেশ কিছু ক্ষেত্রে ছাড়পত্র মিলেছে কেন্দ্রের তরফে। এবার আরও একধাপ এগিয়ে দেশে বিমান পরিষেবা চালু করার কথা জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। যদিও রাজ্যগুলির অনুমতি পেলেই পরিষেবা সচল হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পুরী জানান, কেন্দ্র এবং বিমানবন্দর কর্তৃপক্ষ দেশে বিমান চালাতে প্রস্তুত। এখন রাজ্যগুলি কী বলে, তার ওপর ভিত্তি করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনার জেরে গত ২৫ মার্চ থেকে দেশে লকডাউনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকে জরুরি ক্ষেত্র ছাড়া বন্ধ রয়েছে সমস্ত বিমান পরিষেবা। লকডাউন শুরু হওয়ার পরেও ‘বন্দে ভারত মিশন’ চালু করে বিদেশ থেকে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু অন্তর্দেশীয় বিমান পরিষেবা একেবারেই বন্ধ রয়েছে। বন্ধ করা হয়েছে বাণিজ্যিক বিমান পরিষেবাও। তাই এদিন কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানিয়ে দেন আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করতে ইচ্ছুক কেন্দ্র। কিন্তু একমাত্র কেন্দ্রের কথায় বিমান চলাচলের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই এখন অপেক্ষা শুধু রাজ্যগুলির অনুমতি প্রদানের। মঙ্গলবার এবিষয়ে হরদীপ সিং পুরী বলেন, “অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং অন্যান্য অংশীদারদের কথামতো, আমরা আমরা এক সপ্তাহ ধরে বিমান চালাতে প্রস্তুত। তিনদিনের নোটিস পেলেই বিমান পরিষেবা চালু করে দেব। আজ যদি আমরা সবুজ সংকেত পায় ২-৩ দিনের মধ্যে দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু করতে পারব।” এদিন তিনি রাজ্যগুলির দিকে আঙুল তুলে বলেন, “আমরা বিমান চালু করতে চাইলেও রাজ্যগুলি আপত্তি করেছে। আমাদের পরিষেবা চালু করতে তিনদিন লাগবে। রাজ্য সরকারগুলি চাইলে চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার আগেই শুরু হবে বিমান পরিষেবা।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

