কবে হবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি? জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে পরীক্ষা চলাকালীনই স্থগিত করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। যার জেরে বেশ কয়েকটি পরীক্ষা বাকি থেকে যায়। এই বাকি পরীক্ষাগুলি কবে নেওয়া হবে, তা নিয়েই এতদিন চলছিল জল্পনা। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার একটি ভিডিয়ো প্রকাশ করে শিক্ষামন্ত্রী জানান, উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে জুন মাসের শেষ আর ও জুলাইয়ের শুরুতে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। 

এদিন প্রকাশিত ওই ভিডিওতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “জুন মাসের ২৯ ও জুলাইয়ের মাসের ২ ও ৬ তারিখ হবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা। কোনও পরীক্ষা কেন্দ্রে ৮০ থেকে ১০০ জনের বেশি পরীক্ষার্থী থাকবে না।” ইতিমধ্যেই পরীক্ষার জন্য ২৫০০ সেন্টার চিহ্নিত করা হয়েছে বলেও এদিন জানান শিক্ষামন্ত্রী।

দেশজুড়ে চলছে চতুর্থ দফাল লকডাউন। সম্প্রতি মুক্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়া হবে। এরপরেই উচ্চমাধ্যমিকের পরীক্ষার তারিখ প্রকাশ্যে আনলেন শিক্ষামন্ত্রী। যদিও কোন তারিখে কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে সেবিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী, পরীক্ষাসূচি প্রকাশ করে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। তবে সমস্ত বিধিনিষেধ মেনেই (স্যানিটাইজ, সামাজিক দূরত্ব) নেওয়া হবে পরীক্ষা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube