বিশ্বস্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ডের শীর্ষে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর এগজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে আসীন হচ্ছেন ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ২২ মে থেকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহন করবেন কেন্দ্রীয় মন্ত্রী। বর্তমানে জাপানের ডাঃ হিরোকি নাকাতানি এই পদে আছেন। 

এই এগজিকিউটিভ বোর্ডের সদস্য ৩৪ টি রাষ্ট্র। যার সভাপতিত্ব করবেন হর্ষ বর্ধন। মঙ্গলবার ১৯৪টি সদস্য রাষ্ট্র ভারতীয় প্রতিনিধি নির্বাচনে সমর্থন জানিয়ে সই করে। হর্ষ বর্ধনের দায়িত্ব গ্রহণ শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষা। 

এই গুরুত্বপূর্ণ পদের মেয়াদ ৩ বছর। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার তরফে স্থির হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার এগজিকিউটিভ বোর্ড চেয়ারম্যান পদে বসবেন ভারতীয় প্রতিনিধি। বিভিন্ন দেশের মধ্যে পালা বদল করে নির্বাচিত হন চেয়ারম্যান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube