নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মধ্য়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সুপার সাইক্লোন আমফান। আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা। তারপরেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে শতর্কতা। একইসাথে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে রেলের তরফেও। সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমফানের প্রভাব যেহেতু বেশি তাই এবার উপকূলবর্তী এলাকা দিয়ে যে সমস্ত শ্রমিক ট্রেনগুলি চলবে, সেগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল।
এবিষয়ে খড়গপুরের ডিআরএম জানান, ঘূর্ণিঝড় আমফানের কারনে বুধবার থেকে কোন শ্রমিক স্পেশাল ট্রেন যেমন এই ডিভিশনে নেওয়া হবেনা তেমনই বন্ধ করা হতে পারে মালগাড়ির চলাচল। তবে বিপদের আশঙ্কায় রিলিফ ট্রেন রাখা রয়েছে বিভিন্ন স্টেশনে। কর্মী সমেত সমস্ত টাওয়ার ভ্যান লাইনে নামানো হয়েছে। তাঁর কথায়, রাজ্য ও কেন্দ্রের আবহাওয়া অফিসের সাথে আলোচনা করেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন হাওড়ার ডি আর এম ইশাক খান বলেন, ইতিমধ্য়েই বিভিন্ন জায়গায় মোতায়ন করা হয়েছে ডিভিশনের এগারোটি টাওয়ার ভ্যান। ব্রেক ভ্যান রাখা হয়েছে বর্ধমান, হাওড়া ও রামপুরহাটে। পেট্রোলিং করা হচ্ছে লাইন গুলিতে। বিভিন্ন ইয়ার্ডে যেসমস্ত ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে সেগুলির চাকা শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ সাইক্লোনে বেশিরভাগ ক্ষেত্রেই গাছ পড়ে ওভেরহেড তার ছিঁড়ে যেতে দেখা যায়। এছাড়া নদীর জল উত্তাল হয়ে উঠলে লাইনে ধস নামাতে পারে। তাই বিভিন্ন শ্রমিক ট্রেন বাতিল করা হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

