আমফান মোকাবিলায় প্রস্তুত নবান্ন, আজ সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে করোনার থাবা, আরেকদিকে আমফান নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্যরাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ।  প্রথমে যেটা আঘাত করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ”।

আমফান মোকাবিলায় প্রস্তুত নবান্ন বলে জানিয়েছেন তিনি। রাজ্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কারও কোনও অসুবিধা হলে জানাবেন। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। আমরা বুধবার দিন-রাত কাজ করব”। মুখ্যমন্ত্রী আরও বলেন, ”মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স কাজ করছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে”।

তিনি সকলকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেন। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই পুলিশ সুপার, জেলাশাসকদের সবরকম নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ২ লক্ষ মানুষকে, উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে,পূর্ব মেদিনীপুরে প্রায় ৪০ হাজার মানুষকে, পশ্চিম মেদিনীপুরে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ সময় করোনার জেরে সব সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে। কিন্তু সকলকে সচেতন হতে হবে।

প্রসঙ্গত,এদিন ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্যোগ মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। এ প্রসঙ্গে মমতা এদিন বলেন, ””কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় ফোন করেছিলেন। আমি বলেছি, সব ঠিক আছে”।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube