নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ট্রেন ঢোকার অনুমতি দিচ্ছে না বলে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে। সেজন্য এবার থেকে গন্তব্য রাজ্যের উদ্দেশে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালানোর জন্য সংশ্লিষ্ট রাজ্যের সম্মতির প্রয়োজন হবে না বলে জানাল রেল।
রেলের মুখপাত্র রাজেশ বাজপেয়ী বলেন, ‘শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর জন্য যে স্টেশন থেকে ট্রেন ছাড়া সেই রাজ্যের সম্মতির বাধ্যতামূলক নয়। নতুন স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর (এসওপি) অনুয়ায়ী গন্তব্য রাজ্যের সম্মতির প্রয়োজন হবে না। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে গোড়া থেকেই চাপান-উতোর চলছে। বিরোধীদের এত দিনের অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গ তাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আদৌও আন্তরিক নয়। ওই অভিযোগের মধ্যেই ভিন্ রাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে মুখ খোলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। তিনি জানান, ওই ট্রেন প্রয়োজনীয় সংখ্যার তুলনায় খুবই কম। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাতে ফি দিন ১০৫টি ট্রেন প্রয়োজন। সেখানে এক মাসে মাত্র ১০৫টি ট্রেন মঞ্জুর করা হয়েছে।’’ রেলমন্ত্রী নিজে এ প্রসঙ্গে একাধিক টুইট করায় মুখ খোলেননি রেলকর্তারা। তবে সূত্রের বক্তব্য, শ্রমিক স্পেশাল চালানোর প্রশ্নে রেলের সেই অর্থে সরাসরি কোনও ভূমিকা নেই। রেলের একমাত্র কাজ ট্রেন চালানো। এ ক্ষেত্রে যে রাজ্য থেকে শ্রমিক অন্য রাজ্যে ফিরবেন, তাদের মধ্যে সমন্বয় জরুরি। দুই রাজ্যের সহমতের বিষয়টি রেল মন্ত্রকের কাছে এলে তারা ট্রেন চালাবেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

