করোনাভাইরাস: বন্ধ হলো ‘সিরি আ’ লীগের খেলা

নিউজটাইম ওয়েবডেস্ক : ইউরোপের জার্মানিতে ইতিমধ্যে মাঠে শুরু হয়েছে খেলা। এরপর ক্রমে স্পেন ও ইতালিতে করোনা পরবর্তী সময় ফুটবল ফিভার শুরু হওয়ার কথা। ইতালির সিরি এ লিগ শুরুর আগে অবশ্য জোর ধাক্কা।

সিরি এ লিগের ক্লাব পারমার দু’জন ফুটবলারের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাঁদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানানো না হলেও জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ১৩ জুন থেকে ইতালির সিরি এ লিগে ঢাকে কাঠি পড়া ছিল। তার আগে পারমার দু’জন ফুটবলারের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলার খবরে আগামী মাসে লিগ শুরু করার ক্ষেত্রে আরও একবার বাধা তৈরি হল।
অন্যদিকে ১৪ জুন পর্যন্ত সরকারিভাবে সিরি এ লিগ স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতালির ফুটবল ফেডারেশন এই খবর স্বীকার করেছে। ইতালির সরকার ১৪ জুন পর্যন্ত দেশে সবধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। ইতালিতে জরুরী ভিত্তিতে ১৪ জুন পর্যন্ত এখন ক্রীড়াক্ষেত্রের দরজা বন্ধ রাখা হয়েছে। সোমবার ইতালিতে করোনা ধাক্কায় মৃত্যুর হার বেড়েছে বলে খবর।

চিনের পর ইউরোপের ইতালি করোনা সংক্রমণের এপিসেন্টার পরিণত হয়েছিল। বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে ইতালি ছয় নম্বরে রয়েছে। সেদেশে ২ লক্ষ ২৫ হাজারের বেশি নাগরিক সংক্রমিত হন। ৩২ হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। ১ লক্ষ ২৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন, ৬৬ হাজারের বেশি নাগরিক এখনও চিকিৎসাধীন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube