নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা পরিস্থিতির ভিত্তিতে ফের ৪.০ দফায় জারি হয়েছে লকডাউন। তৃতীয় দফায় লকডাউনের পরেই বেশকিছু ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল সরকারের তরফে। এবার তার থেকেও অনেক বেশি ক্ষেত্রে মিলল ছাড়। রবিবার ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় সমস্ত স্টেডিয়াম এবার খুলে দেওয়া হবে।
স্টেডিয়াম খোলার সিদ্ধান্ত নিঃসন্দেহে ক্রীড়াজগতে এক বিশেষ সুখবর বয়ে অনেছে। তাহলে কী চলতি বছর আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে? যদিও সেবিষয়ে এখনই কিছু জানা যায়নি। রবিবার চতুর্থ দফায় লকডাউন বৃদ্ধির পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় আগের মতোই লকডাউন বহাল রয়েছে। সেই মর্মে শপিং মল, সুইমিং পুল, রেস্তরাঁ, সিনেমা হল ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৪.০ দফার লকডাউনে খোলা হবে স্টেডিয়ামগুলি। সেপ্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, “স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম খোলার অনুমতি দেওয়া হল। খেলা হলেও অবশ্য দর্শকদের প্রবেশ নিষেধ।” ক্রিকেটার-ফুটবলার-অ্যাথলিটদের অনুশীলনের জন্যই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দর্শকশূণ্য স্টেডিয়ামে ম্যাচের আয়োজনও করা যেতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলল ক্রিড়াজগতের প্রতিটি মানুষ। দেশে প্রথম লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে সমস্ত স্তরের খেলা। বাতিল এবং স্থগিত হয়ে গিয়েছে সমস্ত স্পোর্টস ইভেন্ট। এতদিন পর্যন্ত লকডাউনের জেরে গৃহবন্দি দশা কাটাচ্ছিলেন ক্রিড়াজগতের তারকারা। তবে চতুর্থ দফার লকডাউন শুরুর সাথে সাথে সেই চিত্র এবার অনেকটাই বদলাতে চলেছে। আগেই বিসিসিআই কোষাধ্যক্ষ জানিয়েছিলেন, চতুর্থ দফায় লকডাউনে যদি ক্রীড়াক্ষেত্রে ছাড় মেলে তাহলে ক্রিকেটারদের অনুশীলন শুরুর বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। এবার সেই অনুশীলনের ক্ষেত্রে আর কোন সমস্যা হবেনা বলেই আশা করা হচ্ছে। একইসাথে স্টেডিয়াম খোলার ক্ষেত্রে ছাড়পত্র মেলায় নতুন করে আশার আলো জ্বলে উঠেছে আইপিএল আয়োজনে। কিন্তু দর্শকশূণ্য স্টেডিয়ামে টুর্নামেন্টের আয়োজনে কী রাজি হবে ভারতীয় বোর্ড (BCCI)! সেটা সময়ই বলবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এই ঘোষণায় যে নতুন করে অক্সিজেন পেল খেলার দুনিয়া, তা আর বলার অপেক্ষা রাখেনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

