নিউজটাইম ওয়েবডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর যে সংখ্যা চীন সরকার এতদিন জানিয়ে আসছিল মহামারি এই ভাইরাসের প্রাদুর্ভাবের সূচনা হওয়া ওই দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে কয়েক লাখ বেশি বলে দেশটির এক বিশ্ববিদ্যালয় থেকে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে। খবর ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের।
প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ৮৪ হাজার ২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে চীনে। তবে পশ্চিমা দেশ ও গণমাধ্যম এই আক্রান্তের সংখ্যা ও বেইজিং সরকারের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করছিল। তবে এখন চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির ফাঁস হওয়া এক নথি থেকে জানা যায়, চীনে এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন; যা সরকারি হিসাবের চেয়ে সাড়ে ৬ গুণেরও বেশি। মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসিসহ বিশ্বজুড়ে আরও শতাধিক রিপোর্টারের কাছে পৌঁছে গেছে এই নথি। তারা এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভাবে জানিয়েছেন, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এপ্রিলের শেষ পর্যন্ত চীনের অন্তত ২৩০টি শহরের ৬ লাখ ৪০ হাজার মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে চীনের বিরুদ্ধেই করোনা নিয়ে তথ্য গোপনের এই অভিযোগ উঠছে সবচেয়ে বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে বারবার। তবে চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করে তাকে ষড়যন্ত্র বলে এসেছে। এছাড়া শুধু চীন নয়, ইরানের বিরুদ্ধে প্রথম দিকে এমন অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

