নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করেনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের সুরক্ষার দিকটি বিবেচনা করে চতুর্থ দফার লকডাউনের মধ্য়েই তিন মাসের জন্য ১৪৪ ধারা জারি হল ছত্তিশগড়ে।
ইতিমধ্য়েই দেশজুড়ে জারি হয়েছে ৪.০ দফার লকডাউন। এই লকডাউনের একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। তবে এই মারণ ভাইরাসের কবল থেকে রজ্যবাসীকে রক্ষা করতে এবং তাংদের সচেতনতার দিকটির কথা মাথায় রেখে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ সোমবার থেকে এই নিয়ম লাগু করে। রবিবার সন্ধেতেই রাজ্যের ১৮ জন জেলা কালেক্টারের কাছে জেলাগুলিতে তিন মাসের জন্য ১৪৪ ধারা জারি করার নির্দেশিকা পাঠানো হয়। এই নির্দেশিকায় বলা হয়েছে, “রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে ও জেলা কালেক্টারদের সঙ্গে আলোচনার পর ১৪৪ ধারা বজায় রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়। ফলে পরবর্তী তিন মাসের জন্য রাজ্যে যে কোনও জমায়েতকে এড়ানো যাবে। ও সংক্রমণের মাত্রাকেও কাবু করা যাবে।” রবিবার কেন্দ্রের তরফে চতুর্থ দফার লকডাউন ঘোষণা করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে এই লকডাউন। তবে এই লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হরয়েছে স্বারাষ্টমন্ত্রকের তরফে। একইসাথে আগের মতোই বন্ধ থাকছে রেস্তঁরা, ক্লাব, হোটেল, সিনেমা হল, থিয়েটার, শপিং মল, সুইমিং ও জিম। একইসাথে বন্ধ রাখা হচ্ছে ট্রেন, বিমান ও মেট্রো পরিষেবা। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে আন্তঃরাজ্য বাস পরিষেবা, খেলাধুলো ও শরীরচর্চার কেন্দ্রগুলি। এরই মধ্য়ে নিজেদের রাজ্যের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যে আগামী ১৬ অগাস্ট পর্যন্ত ভারতীয় দন্ডবিধি ১৪৪ ধারা জারি করা হয়। করোনা সংক্রমণের বিষয়ে মূলত কোন ঝুঁকি নিতে চাননা বলেই এদিন সাফ জানিয়ে দেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

