লকডাউনের বিধিনিষেধ নিয়ে রাজ্যগুলিকে এবার বিস্তারিত নির্দেশিকা স্বারাষ্ট্রমন্ত্রকের

নিউজটাইম ওয়েবডেস্ক : ১৭ মে রবিবার চতুর্থ দফায় জারি করা হয় লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে সেই লকডাউনের মেয়াদ। তবে এবারের লকডাউনে একাধিক ক্ষেত্রে থাকছে ছাড়। পাশাপাশি আগের মতোই বহু ক্ষেত্রে কার্যকর থাকছে লকডাউনের প্রভাব। কিন্তু লকডাউনের মধ্যে যেসমস্ত বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে, তা যাতে কোন ভাবেই রাজ্যগুলি শিথিল করতে না পারে সেবিষয়ে এদিন নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

এবিষয়ে রাজ্যের মুখ্য সচিবদের আকটি চিঠি পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব. সেই চিঠিতে সাফ জানিয়ে দেওয়া হয়, লকডাউনে কেন্দ্রের তরফে জারি করা বিধিনিষেধ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেন কোনও ভাবেই শিথিল করতে না পারে। তবে একইসাথে জানানো হয়, পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু এলাকায় বিধিনিষেধ আরোপ করতে সমর্থ থাকবে রাজ্যগুলি।

রবিবার লকডাউনের নতুন নির্দেশিকা জারির পর সংক্রমণের ভিত্তিতে রাজ্য ও কেন্দ্রশাসিত সরকারগুলি রেড, গ্রিন, অরেঞ্জ এবং কনটেইমেন্ট জোন ও বাফার জোন নির্বাচন করতে পারবে, বলে জানানো হয় কেন্দ্রের তরফে। এদিন রাজ্যগুলিকে পাঠানো নির্দেশিকায় স্বার্ষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছেঃ

  • রাজ্য ও কেন্দ্রশাসিত সরকারগুলি রেড, গ্রিন, অরেঞ্জ এবং কনটেইমেন্ট জোন ও বাফার জোন নির্বাচন করতে পারবে। তবে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।
  • কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ২০০-এর বেশি হলে তা বিপজ্জনক। ২১ দিনে নতুন করে কোন আক্রান্ত না পাওয়ায় কাম্য।
  • ডাবলিং রেট ১৪ দিনের কম থাকা বেশ চিন্তার। চেষ্টা করতে হবে সেটাকে ২৮ দিনের ওপরে নিয়ে যেতে।
  • প্রতি লাখে সক্রিয় রোগীর সংখ্যা শূণ্যে নামিয়ে আনতে হবে। যদি তা ১৫ হয়, তবে চিন্তার কারন বাড়বে।
  • প্রতি লাখে কোভিড পরীক্ষার সংখ্যা বাড়িয়ে ২০০ করতে হবে।
  • মৃত্যুর হার ৬ শতাংশ হলেই তা খারাপ। তা কমিয়ে ১ শতাংশ করতে হবে।
  • স্যাম্পলে পজিটিভ ৬ শতাংশ থাকলে তা চিন্তার। সেটাকে কমিয়ে ২ শতাংশে আনতে হবে।
  • কনটেইমেন্ট জোনের ক্ষেত্রে প্রবেশ ও বের হওয়ার রাস্তা পৃথক করতে হবে। জরুরি পণ্য বা চিকিৎসার সামগ্রি কেনা ছাড়া কেউ বাইরে বেরোতে পারবেননা। 
  • প্রতিটি কনটেইনমেন্ট জেনে বাফার জোন (যেসব এলাকা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে) নির্বাচন করতে হবে। 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube