‘নকল’ ভেন্টিলেটর উদ্বোধন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির

নিউজটাইম ওয়েবডেস্ক : নকল ভেন্টিলেটর দান করলেন খোদ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির বন্ধু। সেই ভেন্টিলেটর বসানোও হয়েছে গুজরাটের বিভিন্ন সরকারি হাসপাতালে। করোনা আবহে চিকিৎসার জন্যে ভেন্টিলেটর যে অত্যন্ত জরুরী হয়ে পড়েছে তা বলাই বাহুল্য। তার মধ্যে এমন একটি ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে রাজ্যের বিভিন্ন মহলে।

রাজকোটের বাসিন্দা রুপানির এই বন্ধুর দেওয়া এই ভেন্টিলেটর নকল বলে চিহ্নিত হওয়ার পর, ফের কেন্দ্রের কাছে ভেন্টিলেটর এর জন্য আর্জি জানিয়েছে গুজরাট সরকার। গত ৪ এপ্রিল এই ভেন্টিলেটর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে।

গুজরাটের এক আমলা ইতিমধ্যেই জানিয়েছেন যে, রাজ্যের একাধিক হাসপাতালে এই নকল ভেন্টিলেটর বসানো হয়ে গেছে। সুত্রের খবর এই ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রীর উপর অত্যন্য ক্ষুব্ধ। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube