কনটেনমেন্ট জোন’-কে তিন ভাগে ভাগ করা হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘রেড জোনের পর এবার কনটেনমেন্ট জোন কে তিন ভাগে ভাগ করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিকে বুথ ও ওয়ার্ডভিত্তিক কনটেনমেন্ট জোন তৈরি করা হবে।

‘এ’ জোন ক্ষতিগ্রস্ত জোন। ‘বি’ জোন হল বাফার জোন এবং ‘সি’ জোন হল ক্লিন জোন। ‘বি’ এবং ‘সি’ জোন আন্তঃজেলা বাস চলবে। ২১ মে থেকে আন্তঃজেলা বাস চালু হবে। এরমধ্যে বি ও সি জোনে ২১ তারিখ থেকে খুলে যাবে সেলুন-সহ সব দোকান।২৭ মে থেকে অটো চলবে। দু’জন করে যাত্রী থাকবেন। অটো চালানোর আগে পুলিশের সঙ্গে আলোচনা হবে। ২১ মে থেকে খুলবে বড় দোকান। ২৭ মে হকার্স মার্কেট খুলবে জোড়-বিজোড় নীতি মেনে। পাশ দেবে পুলিশ। তবে পুলিশের সঙ্গে আলোচনা করে হবে। ৩১ মে পর্যন্ত লকডাউন চলবে।

প্রসঙ্গত,পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৭৭। সুস্থ হয়ে উঠেছেন ৯৫৯ জন। মৃত্যু হয়েছে ২৩৮ জনের।মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার লকডাউন। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দেশজুড়ে ১০০,০০০-র কাছাকাছি পৌঁছানোর মধ্যেই একাধিক গতিবিধিতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube