অনলাইন পণ্যের পর এবার ছাড় মিলল বিউটি পার্লার, স্যালোঁ তে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের বিধিনিষেধ থেকে এবার ছাড় পেল সেলুন, বিউটি পার্লার, স্পা এবং স্যালোঁ। অর্থাৎ চতুর্থ দফার লকডাউনের প্রথম দিন থেকে রেড জোন-সহ দেশের বিভিন্ন প্রান্তে সেলুন, বিউটি পার্লার খোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। যদিও ‘কনটেনমেন্ট জোন’-এ সেলুন খোলার অনুমতি দেওয়া হয়নি।

রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, রেড, অরেঞ্জ ও গ্রিন – তিন জোনেই সব দোকান এবং বাজার খোলা যাবে। কিন্তু ‘কনটেনমেন্ট জোন’-এ অবশ্য দোকান খোলার বিধিনিষেধ লঘু করা হয়নি। সেখানে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খুলবে। কোথাও অবশ্য শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়নি।

পাশাপাশি সেলুন, বিউটি স্পা এবং স্যালোঁ খোলার ও অনুমতি দিয়েছে কেন্দ্র। তৃতীয় দফার লকডাউনে শুধুমাত্র অরেঞ্জ ও রেড জোনে সেলুন খোলায় সায় দেওয়া হয়েছিল। চতুর্থ দফায় অবশ্য রেড জোনেও সেলুন খোলার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুধুমাত্র ‘কনটেনমেন্ট জোন’-এ তা খোলা যাবে না বলে জানানো হয়েছে।

দোকান খুললেও সেক্ষেত্রে মানতে হবে প্রয়োজনীয় সতর্কতা জানিয়েছে কেন্দ্র। ক্রেতাদের মধ্যে কমপক্ষে ছ’ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং দোকানে একইসঙ্গে পাঁচজনের বেশি ঢুকতে দেওয়া যাবে না।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube