অপ্পো মোবাইল ফ্যাক্টরিতে করোনার থাবা, আক্রান্ত ৬ কর্মী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার থাবায় জর্জরিত দেশের প্রতিটি মানুষ। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে কিভাবে দেশবাসীকে মুক্ত করা যাবে, সেই চিন্তায় ঘুম উড়েছে দেশের প্রশাসনের। তারই মধ্যে এবার করোনা থাবা বসাল প্রতিষ্ঠিত এক মোবাইল কোম্পানিতে। জানা গিয়েছে অপ্পো (Oppo) মোবাইল কোম্পানির গ্রেটার নয়ডার ম্যানুফ্যাকচারিং ইউনিটে ছয়’জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই সেখানকার আরও ৩০০০ জন কর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে।

এবিষয়ে সোমবার অপ্পো কোম্পানির তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, “বিধিনিষেধ মেনে মে মাসের ৮ তারিখ সব কাজ শুরু করা হয়েছিল। কিন্তু অপ্পো (Oppo) মোবাইল ফ্যাক্টরিতে ছ’জন কর্মী করোনা পজিটিভ হয়েছেন। ফলে সব অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে।”

অপ্পো ইন্ডিয়া জানিয়েছে, “সংস্থা হিসেবে কর্মীদের এবং দেশের নাগরিকদের সুরক্ষার দিকে নজর দিয়ে ফ্যাক্টরির সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৩০০০ কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট এখনও আসেনি”। আরো জানানো হয়, “যাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসবে তাদেরই বিধিনিষেধ মেনে কাজে যোগদান করতে বলা হবে। ফ্যাক্টরি চত্বরে জীবাণুনাশক দিতে বলা হয়েছে, বিশেষ নজর দেওয়া হচ্ছে কর্মীদের উপর”।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চতুর্থ দফায় লকডাউন শুরু হয়েছে। তবে এবারের লকডাউনে একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সরকারের তরফে। শর্তসাপেক্ষে আন্তঃরাজ্য বাস চলাচলের ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। তবে আগের মতোই ট্রেন, বিমান ও মেট্রো চলাচল। আছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে স্বারাষ্ট্রমন্ত্রকের তরফে।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube