নিউজটাইম ওয়েবডেস্ক : ‘করোনার থেকেও খারাপ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এমনই মন্তব্যের জেরে ভারতীয় দলের প্রাক্তন তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের রোষের মুখে পড়লেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্যের জেরে এদিন আফ্রিদি সহ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজোয়াকে ‘জোকার’ বলে আক্রমণ শানালেন গৌতম গম্ভীর।
করোনা পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরে ত্রান দিতে যান আফ্রিদি। সেখানে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডায়ায় ভাইরাল হয়। যেখানে আফ্রিদিকে বলতে শোনা যায়, ভারতের দখলে থাকা কাশ্মীরের অধিকাংশ নাগরিক পাকিস্তানকে সমর্থন করে। জোর করে ভারত এই এলাকাগুলি নিজেদের আধীনে রেখেছে। এরপরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি মোদী করোনার চেয়েও ভয়ঙ্কর বলে দাবি করতে শোনা যায় আফ্রিদিকে। সেই ভিডিও প্রকাশ্য়ে আসতেই চটে যান গম্ভীর। আর পরেই আফ্রিদিকে আক্রমণ করে একটি ট্যুইট করেন গৌতম গম্ভীর। সেখানে তিনি লেখেন, “আফ্রিদি বলছে, পাকিস্তানের ৭ লক্ষ সেনাকর্মী আছে, ২০ কোটি মানুষ আছে। অথচ ৭০ বছর ধরে ওরা কাশ্মীরের জন্য ভিক্ষা চেয়েই চলেছে। আফ্রিদি, ইমরান খান, বাজোয়ার মতো লক পাকিস্তানের মানুষকে বোকা বানাতে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে যা খুশি বিষ ছড়াতে পারে। কিন্তু ওরা কোনওদিন কাশ্মীর পাবে না। আর বাংলাদেশের কথা মনে আছে তো?” তবে শুধুমাত্র গম্ভীর নন, আফ্রিদির এহেন মন্তব্যে একইভাবে ক্ষোভ উগরে দিতে দেখা যায় হরভজন সিং-কেও। এদিন তিনি বলেন, “আফ্রিদি যেটা বলেছে সেটা খুব দুঃখজনক। আমাদের দেশ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাজে কথা বলাটা গ্রহণযোগ্য নয়। সত্যি কথা বলতে, ও আমাদের অনুরোধ করেছিল ওর সংস্থার হয়ে আবেদন করতে। সেজন্য সরল বিশ্বাসে আমরা ওকে সাহায্য করেছি। ওর সাথে আমাদের আর কোনও সম্পর্ক নেই। ওর উচিৎ নিজের দেশ এবং নিজের সীমার মধ্যে থাকা।” প্রসঙ্গত, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় অর্থদেনের জন্য সকলকে অনুরোধ জানান। সেই মর্মে হরভজন এবং যুবরাজ সিং তাঁকে সাহায্যও করেন। কিন্তু এবার ভারত সহ দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর এহেন মন্তব্যে বেশ চটেছেন তাঁরাও।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

