দেশজুড়ে ৩১ মে পর্যন্ত বহাল লকডাউন, কোন কোন ক্ষেত্রে মিলল ছাড় জেনে নিন

নিউজটাইম ওয়েবডেস্ক : গত মঙ্গলবার জাতির উদ্দেশ্য়ে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই চতুর্থ দফার যে লকডাউন বর্ধিত হবে, তার স্পষ্ট ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। এবার সেই ইঙ্গিত অনুসাতেই ১৮ মে থেকে দেশজুড়ে লাগু হল ৪.০ দফার লকডাউন। তবে প্রধানমন্ত্রীর কথা মতো এবারের লকডাউন হচ্ছে একেবারে নতুন রূপে।

চতুর্থ দফার এই লকডাউন আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে বলে রবিবার জানানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। এদিন সেবিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। একইসাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিলকে এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে চতুর্থ দফার এই লকডাউনে বেশ কিছু নিয়ম নীতি শিথিল করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এবার ছাড় মিলেছে এবং কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি তা দেখে নেওয়া যাক একনজরেঃ

  • চতুর্থ দফার লকডাউনে বন্ধ থাকবে আন্তর্জাতিক ও অন্তঃদেশিয় উড়ান পরিষেবা।
  • খেলাধুলো ও শরীরচর্চার কেন্দ্রগুলি খুলে দেওয়া হবে। তবে সেখানে দর্শকদের প্রবেশের ক্ষেত্রে কোন ছাড় মিলবেনা।
  • বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা।
  • সমস্ত সরকারি অফিস আগের মতোই বন্ধ রাখা হবে।
  • মেডিক্যাল সার্ভিস, এয়ার অ্যাম্বুল্যান্স স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মতো চলবে।
  • আগের মতোই ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সিনেমা হল, থিয়েটার, শপিং মল, সুইমিং ও জিম।
  • রাজ্যের মধ্যে দিনের বেলা সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যবাসীর অবাধে যাতায়াতের ওপর থাকবে ছাড়। 
  • বন্ধ থাকবে স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।ট
  • ৩১ মে পর্যন্ত আগের মতোই বন্ধ থাকবে হোটেল, রেস্টুরেন্টগুলি। তবে হোম ডেলিভারির জন্য রেস্টুরেন্টগুলি কিচেন চালাতে পারবে বলে জানানো হয়েছে।
  • রেড, ওরেঞ্জ ও গ্রিন জোনের নতুন মাপকাঠি তৈরি করবে স্বাস্থ্যমন্ত্রক।
  • ১০ বছরের কমবয়সী আর ষাটোর্ধ্ব ব্যক্তিদের বাড়ির বাইরে বেরোতে পারবেননা।
 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube