লকডাউন ৪.০! শর্তসাপেক্ষে দেশজুড়ে চালু হচ্ছে বাস পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের আতঙ্কে যেন ঘুম উড়েছে দেশবাসীর। এখনও পর্যন্ত এদেশে করোনার বলি হয়েছে ২,৮৭২ জন। আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে আজ তথা ১৭ মে রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল তৃতীয় দফার লকডাউন। কিন্তু দেশের পরিস্থিতির কথা চিন্তা করে ফের চতুর্থ দফায় লকডাউন বর্ধিত করল মোদী সরকার। যদিও মঙ্গলবার জাতীর উদ্দেশ্য়ে ভাষণ দিতে গিয়েই ৪.০ দফায় লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মর্মেই ১৮ মে থেকে ফের বর্ধিত হল লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে এই লকডাউনের মেয়াদ।

রবিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন।একইসাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিলকে এ ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয় বিধিনিষেধ মেনে ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউনে আন্তঃরাজ্য বাস পরিষেবায় মিলল ছাড়। তবে রাজ্যগুলির মধ্যে বাতিল হয়েছে মেট্রো ও বিমান পরিষেবা। মূলত রাজ্যের অভ্যন্তরে আটকে থাকা মানুষগুলোকে নিজ নিজ বাড়িতে ফেরাবার উদ্যেশ্য়েই রাজ্যের অভ্যন্তরে সচল করা হল বাস পরিষেবা। এছাড়া রাজ্যের অভ্যন্তরে এই বাস পরিষেবা চালু হলেই যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের অনুমতির ভিত্তিতে রাজ্যের মধ্যে এই যাত্রী পরিবহণ চলবে। তবে নির্দিষ্ট আচরণবিধি বহাল থাকবে। এই আচরণবিধি রাজ্যই ঠিক করে দেবে। এছাড়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে, যা মেনে রাজ্যের মধ্যে বাস বা অন্যান্য গাড়ি যাতায়াত করতে পারবে।

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube