নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে যখম ঘুম উড়েছে গোটা দেশবাসীর তখন ফের নতুন করে রাষ্ট্রপতি ভবনে থাবা বসালো করোনা। মধ্য দিল্লির রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের একটি অফিসে কর্মরত এক পুলিশ আধিকারিকের শরীরে মিলেছে করোনার সংক্রমণ। ইতিমধ্য়েই তাঁর সংস্পর্শে আসা আরও বেশ কয়েকজন পুলিশকর্মীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
গত কয়েক মাস ধরেই করোনার জেরে আতঙ্কে ভুগছে বিশ্ববাসী। ইতিমধ্য়ে বিশ্বে করেনা আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে ৪৭ লক্ষ ২০ হাজার। মৃত্যু হয়েছে প্রায় ৩ লক্ষ ১৩ হাজার ২২০ জনের। প্রথম দিকে ইতালিতে করোনা ভয়ঙ্কর থাবা বসালোও বর্তমানে সেই দেশর সংক্রমণ অনেকটাই কমেছে। তবে আখনও মৃত্যমিছিল থামেনি মার্কিন মুলুকে। ১৭ মে ভারতে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। তারপরেও চতুর্থ দফায় লকডাউন শুরু হবে বলে ইতিমধ্য়েই জানা গিয়েছে। কিন্তু তাও এদেশের করোনা সংক্রমণ টেকানো সম্ভব হচ্ছেনা। এখনও পর্যন্ত ভারতে করোনার বলি হয়েছে ২,৮৭২ জন। আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এরইমধ্য়ে ফের রাষ্টেরপতি ভবনে থাবা বসালো এই মারণ ভাইরাস। করোনার সংক্রমণ জেরে গত মাসে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ১৫০টি পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। জানা যায়, মধ্যদিল্লির এক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান এক ব্যক্তি। যাঁর এক আত্মীয় রাষ্ট্রপতি ভবনে থাকতেন। তবে এবার সারসরি রাষ্ট্রপতি ভবনেই থাবা বসাল করোনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

