নিউজটাইম ওয়েবডেস্ক : ধৈর্যহারা পরিযায়ী শ্রমিকরা। দীর্ঘদিন ধরে লডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়েছেন কর্মসুত্রে যাওয়া সেই সমস্ত মানুষগুলো। তাই ৪ মে তৃতীয় দফায় লকডাউন শুরু হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙে তাঁদের। কিছু উপায় না মেলায় অবশেষে পায়ে হেঁটেই কয়েক হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার স্বার্থে বেরিয়ে পড়েন তাঁরা। এবার সেই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা তরেই নয়া সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পরিযায়ী শ্রমিকদের যাতে আর কোন সমস্যায় পড়তে না হয়, তাই এবার দিল্লিতে পরিযায়ীদের খাদ্য-বস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল। একইসাথে তাঁরা যাতে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য না-হন, তা নিশ্চিত করতে এদিন আধিকারিকদের নির্দেশও দেন তিনি। মূলত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দিকটি বিবেচনা করেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে রবিবার একটি ট্যুইটে কেজরিওয়াল লেখেন, ‘পরিযায়ী শ্রমিকরা যাতে রাস্তা বা রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য না-হন, তা নিশ্চিত করতে হবে।’ তিনি এদিন আরও বলেন, কোন পরিযায়ী শ্রমিক হেঁটে ফিরছেন, তা দেখলেই প্রথমে তাঁকে বুঝিয়ে পার্শ্ববর্তী আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে। তারপর তাঁকে জল ও খাবার দেওয়া হলে ট্রেন বা বাসে চড়ে নিজের বাড়ি ফেরার উপায় বাতলে দিতে হবে। এমনকি প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের সাহায্যও করতে হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

