বিমান পরিষেবা নিয়ে ভুয়ো প্রচার, জল্পনা উড়িয়ে বিজ্ঞপ্তি জারি এয়ার ইন্ডিয়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ রেল ও বিমান পরিষেবা। আর তাই পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে তীর্থযাত্রী, পর্যটক, পড়ুয়া এবং চিকিৎসার জন্যও বিভিন্ন দেশে বা ভিন রাজ্যে আটকে পড়েছেন দেশের বহু মানুষ। আর ঠিক সেকারনেই কবে এই পরিষেবাগুলি ফের সচল হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তৃতীয় দফায় লকডাউন ঘোষণার পরেই অনেক ক্ষেত্রে ছাড়পত্র ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। ১৮ মে থেকে ফের শুরু হচ্ছে চতুর্থ দফায় লকডাউন। এইবারের লকডাউনে যে বিধিনিষেধের ক্ষেত্রে বহু পরিবর্তন ঘটবে, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এবার বিমান পরিষেবা চালু প্রসঙ্গে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রেল ও বিমান পরিষেবা সচল প্রসঙ্গে ভুয়ো খবর ছড়াতে শুরু করেছে। ইমেল সহ বিভিন্ন মাধ্যমে খবর আসতে শুরু করে, বুকিং শুরু করে দিয়েছে এয়ারলাইনস। তবে এবার সেই সমস্ত গুজব উড়িয়ে পরিষেবা চালু বিষয়ে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হল এয়ার ইন্ডিয়ার তরফে। সেখানেই জানানো হয়, সরকার যতক্ষননা পর্যন্ত পরবর্তি কোন নির্দেশিকা পাঠাচ্ছে, ততক্ষন পর্যন্ত পরিষেবা চালু হবেনা।

রবিবার প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এয়ার ইন্ডিয়ার বুকিং আপাতত বন্ধ আছে। কেন্দ্রীয় সরকার পরবর্তী নির্দেশিকা দেওয়ার পর ফের চালু করা হবে। একটি আভ্যন্তরীন ইমেল হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে। যেটা দেখে অনেকেই ভুল বুঝছেন। একইসাথে বিমান পরিষেবা সম্পর্কে যাবতীয় আপডেট পেতে এয়ার ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেলটি প্রতিনিয়ত চেক করতে বলা হয়। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube