পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাহুলকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির রাস্তায় বসে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল গান্ধী। এরপর তা নিয়ে রাহুলকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের পঞ্চম তথা শেষ দফার ঘোষণার পর পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কংগ্রেসের মন্তব্য নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে অর্থমন্ত্রী বলেন, যখন পরিযায়ী শ্রমিকরা মন খারাপ করে হেঁটে বাড়ি ফিরছেন, তখন ওঁদের সময় নষ্ট করে, ওঁদের পাশে বসে কথা বলার থেকে ভালো হবে, হেঁটে ওঁদের বাচ্চা, স্যুটকেস নিয়ে কথা বলতে বলতে যাওয়া।

এবং  এই কথা বলার সময় রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন অর্থমন্ত্রী। এমনকী টেবিল চাপড়াতেও দেখা যায় তাঁকে ।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। রাহুল ও কংগ্রেসকে ‘নাটকবাজ’ বলে কটাক্ষ করে অর্থমন্ত্রী বলেন, ‘কংগ্রেস তো রোজ বলে নাটকবাজ। আমি এখন ওদের শব্দই ব্যবহার করতে চাই। নাটকবাজ আপনারা, কাল যেটা হল, পরিযায়ীদের রাস্তায় যাওয়ার সময় ওঁদের পাশে বসিয়ে কথা বলা! ওটা কি কথা বলার সময়? উনি নাটকবাজ নন কি?’ তখনও ক্ষোভে ফেটে পড়েন নির্মলা।

প্রসঙ্গত,পরিযায়ী শ্রমিকদের অবস্থায় ‘দুঃখিত’ অর্থমন্ত্রী উত্তরের শেষভাগে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে করজোড়ে প্রার্থনা করলেও তা ও যথেষ্ট আক্রমণের সাথে বলেছিলেন তিনি। সীতারামন বলেন, ‘হাত জোড় করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বলছি, আমাদের শ্রমিকদের সঙ্গে থাকুন। দায়িত্বপূর্ণভাবে কথা বলুন। আমি দুঃখিত।’

বিরোধীদের আক্রমণ যে কতটা বিজেপিকে বেকায়দায় ফেলেছে, অর্থমন্ত্রীর চূড়ান্ত আক্রমণাত্মক মেজাজ তা স্পষ্ট করে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube