নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১,৭৫০ ডলার ছাড়িয়ে গিয়েছে। সারা সপ্তাহের বিচারে যা প্রায় ২% উত্থান হয়েছে।
চলতি সপ্তাহের গোড়ায় আমেরিকার ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েল আগামী দিনে দুর্বল আর্থিক বৃদ্ধির বিষয়ে সতর্ক করার পরে আরও আর্থিক ভরতুকির আশঙ্কা দেখা দিয়েছে। আর তার জেরেই আশা জাগিয়েও প্রত্যাশিত উত্থান হয়নি সোনার দামে। তা ছাড়া সোনার দাম ওঠানামায় প্রভাব ফেলছে আমেরিকা-চিন সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কে। করোনা সংক্রমণের জেরে বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি তীব্র ভাবে ব্যাহত হয়েছে। তার জেরে বেশির ভাগ উন্নত দেশের সরকার ও প্রধান ব্যাঙ্কগুলি একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে সোনার চাহিদা ও দাম দুই-ই বাড়ার প্রবণতা দেখা দিয়েছে কারণ মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দার মুখে সোনাতে বিনিয়োগ করাই নিরাপদ মনে করেন লগ্নিকারীরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

