নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে তৃতীয় দফায় চলছে লকডাউন। গত ২৯ মার্চ থেকে দেশে লকডাউন শুরু হওয়ায় সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বুধবার থেকে একাধিক দফায় সেই প্য়াকেজের বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার ফের পঞ্চম দফায় প্যাকেজের ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যগুলিকে দেওয়া ঋণের পরিমাণ বাড়ানো হবে বলে জানালেন অর্থমন্ত্রী।
করোনার জেরে যখন বন্ধ সরকারের সমস্ত আয়ের উৎস, তখন কেন্দ্র সরকারের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলির দিকে। এবিষয়ে এদিন অর্থমন্ত্রী জানান, আর্থিক সংকটের মুখে শুধুমাত্র রাজ্যগুলিই নেই, লকডাউনের জেরে কেন্দ্র সরকারের ভাড়ারেও টান পড়েছে। কিন্তু তাও আমরা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়েও রাজ্যগুলিকে সাহায্য করে চলেছি। ইতিমধ্য়েই প্রাপ্য অনুযায়ী রাজ্যগুলিকে ৪৬ হাজার ৩৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এমনকি রাজস্ব ঘাটতির ১২ হাজার ৩৯০ কোটি টাকাও আমরা সময়মতো দিয়ে দিয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে আগেই দেওয়া হয়েছে ১১ হাজার ৯২ কোটি টাকা। স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির জন্য আলাদা করে বরাদ্দ করেছে ৪ হাজার ১১৩ কোটি টাকা।
তবে এদিন রাজ্যগুলির জন্য আরও বড় দুটি ঘোষণা করেন অর্থমন্ত্রী। তাঁর কথায়, রাজ্যের জন্য বেতন এবং সামর্থ্য খাতে রিজার্ভ ব্যাংকের তরফে অগ্রিমের পরিমাণ বাড়ানো হয়েছে ৬০ শতাংশ। রাজ্যগুলি সেই টাকা টানা ৩ সপ্তাহ অভার ড্রাফট করতে পারবে। এক ত্রৈমাসিকে ৫০ দিন পর্যন্ত অভারড্রাফট করা যাবে। এছাড়া এতদিন পর্যন্ত জিডিপির নিরিখে রাজ্যগুলি যে ৩ শতাংশ ঋণ নিতে পারত তা বাড়িয়ে এবার করা হয় ৫ শতাংশ। যার ফলে সাড়ে ৬ লক্ষ কোটি টাকার পরিবর্তে এই তহবিল থেকে রাজ্যগুলির আরও আরও ৪ লক্ষ ২৮ হাজার কোটি বাড়তি ঋণ নিতে পারবে। যদিও বেশ কিছু শর্তের ভিত্তিতেই এই ঋণ দেওয়া হবে রাজ্যগুলিকে। নিয়ম মাফিক জিডিপির যে তহবিল রাজ্যগুলির ঋণের জন্য বরাদ্দ তার ৫- শতাংশ বছরের প্রথমার্ধেই নিতে পারে রাজ্যগুলি। এবার সেই বাড়িয়ে করা হল ৭৫ শতাংশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

