মানবিকতা! পথে নেমে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : পরিযায়ী শ্রমিকদের ফেরানোর বিষয়ে একাধিকবার তাঁকে সরকারের বিরোধীতা করতে দেখা গিয়েছে। এমনকি ট্রেন ভাড়া পরিযায়ী শ্রমিকদের ওপর বর্তানোর সিদ্ধান্তেও ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে। তবে এবার আর দূর থেকে নয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে এবার নিজেই রাস্তায় নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লির সুখদেব বিহারের ফ্লাইওভার ধরে হেঁটে বাড়ি ফেরার সময় পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করেন রাহুল। এমনকি তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন। কিন্তু অভিযোগ ওঠে, রাহুল দেখা করে বাড়ি ফেরার পরেই শ্রমিকদের আটক করে পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।

শনিবার বিকেলে সুখদেব বিহার ফ্লাইওভারের পাশে প্রায় ১৫-২০ জন মানুষকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে নিজের গাড়ি থামিয়ে তাঁদের কাছে এসে বসেন রাহুল। মুখে মাস্ক পরে থাকায় প্রথমে চিনতে অসুবিধা হলেও পরে কথা বলতে বলতে প্রকাশ্যে আসে প্রাক্তন কংগ্রেস সভাপতির পরিচয়। রাহুলকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। জানা যায়, হরিয়ানা থেকে হেঁটে হেঁটে মধ‌্যপ্রদেশের ফিরছিলেন ওই শ্রমিকরা। সেখানেই সকলকে বাড়ি ফেরাবার আশ্বাস দেন রাহুল। একইসাথে তাঁদের ভেঙে পড়তেও মানা করেন তিনি। 

কিন্তু এরপরেই অভিযোগ ওঠে, রাহুল গান্ধী সেখানে থেকে ফারার পরেই পুলিশ ওই শ্রমিকদের আটক করে। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিলেও দিল্লি পুলিশের বক্তব্যেও গরমিল দেখা যায়। এক পক্ষ জানায়, রাহুলের কয়েকজন অনুগামী ওই পরিযায়ী শ্রমিকদের গাড়িতে চাপিয়ে নিয়ে যায়। আবার অন্যপক্ষের দাবি, শ্রমিকদের শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছিল পুলিশের তরফে। এখনও পর্যন্ত এবিষয়ে সঠিক ভাবে কিছু জানা যায়নি।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube