নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসে সংক্রমণে দেশের মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। তাই ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করল। যেহেতু রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত, তাই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল। তবে গোটা রাজ্যে লকডাউন থাকলেও অঞ্চলভিত্তিক শিথিলতার কথা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। দেশের কোভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৬০৬। একদিনে আক্রান্তের হিসেবে এটি নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪। মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৫।
আশঙ্কা করা হচ্ছে, মে মাসের শেষের মধ্যে দেশের মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০,০০০ ছাড়াতে পারে। কেন্দ্রের কাছে মুম্বইয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর রাজ্যের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বই ও অন্যান্য বড় শহরে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। প্রসঙ্গত,ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০,০০০ পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪,৯৮৭ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। এর ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০,৯২৭। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২,৮৭২ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

