নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী মোট ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। তার পঞ্চম অর্থাৎ শেষ পর্যায়ের ব্যাখ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন,”আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আর্থিক প্যাকেজে সকলের প্রতি নজর দেওয়া হয়েছে। এ বিষয়ে বেশ কয়েকটি সংস্কারের ঘোষণা আগেই করেছি, আজও তা অব্যাহত রাখব।
চতুর্থ দফায় ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের বিশদ ব্যাখ্যা দিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, ” বেসরকারি সংস্থাকে কয়লা তোলার অনুমতি দেওয়া হবে”। অর্থমন্ত্রী আরও জানান যে, ”দেশে অস্ত্র উৎপাদনে জোর দেওয়া হবে। দেশে কিছু অস্ত্র তৈরি বাধ্যতামূলক করা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে প্রতীরক্ষায় বিদেশি বিনিয়োগ বাড়িয়ে ৭৪ শতাংশ করা হল”।
তিনি আরও বলেন যে, বিনিয়োগে অনুকূল পরিবেশের জন্য রাজ্যেগুলির তালিকা তৈরি করা হচ্ছে। আজ ৮টি ক্ষেত্রে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। কয়লা, খনিজ, প্রতিরক্ষা সরঞ্জাম, বিদ্যুৎ বণ্টন, বিমান পরিষেবা, সৌর শক্তি, পারমাণবিক শক্তি, মহাকাশ ক্ষেত্রে নয়া ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।
সকাল ১১:00 সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারামনসকাল ১১:১৪
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন,”আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আর্থিক প্যাকেজে সকলের প্রতি নজর দেওয়া হয়েছে। এ বিষয়ে বেশ কয়েকটি সংস্কারের ঘোষণা আগেই করেছি, আজও তা অব্যাহত রাখব।” সকাল ১১:২৯ ‘পরিযায়ীদের সহায়তা করেছে কেন্দ্রীয় সরকার। শ্রমিক স্পেশালের ৮৫ শতাংশই মেটাচ্ছে কেন্দ্র। খাবারও দেওয়া হচ্ছে।’ সাংবাদিক বৈঠকে দাবি নির্মলা সীতারমনের। সকাল ১১:৩৩ সীতারামণ জানিয়েছেন, ইতিমধ্যেই ১২ লক্ষ কর্মী ইপিএফ থেকে ৩৩৬০ কোটি টাকা তুলেছেন। ৮৬ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হেয়েছে কৃষকদের। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে। একশ দিনের কাজ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, রাজ্য ও তাদের সম্পদে সংস্কারের কথা তুলে ধরছেন। সকাল ১১:৪৫ ‘বাজেটে একশ দিনের কাজে প্রকল্পে বরাদ্দ ছিল ৬১ হাজার কোটি টাকা। তবে আরও ৪০ হাজার কোটি বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্য সরঞ্জাম জোগাড়ে ১৫ হাজার কোটি খরচ হয়েছে।’ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল ১১:৪৮ লকডাউনের জেরে বর্তমানে টিভি চ্যানেলগুলি মারফত পড়ুয়াদের ক্লাস নেওয়া হচ্ছে। ‘১২টি চ্যানেলে এবার থেকে সরাসরি এই প্রক্রিয়া শুরু হবে। গ্রাম বসবাসকারী পড়ুয়ারাও এর সুবিধা পাবে। এই কাজ শুরু হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি বেসরকারি অপরেটরদের সঙ্গেও কথা হয়েছে।’ দাবি সীতারমনের সকাল ১১:৫২ ‘কর্পোরেট আইনে বড় সংশোধন। ছোটকাটো ত্রুটি অপরাধ হিসাবে গবিবেচনা করা হবে না। সালাশির মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি হবে। কথায় কথায় আদালতে যেতে হবে না।’ ঘোষণা সীতারমনের। দুপুর ১২:১৬ নির্মলা সীতারমন বলেছেন, ‘১৬,৩৯৪ কোটি টাকায় ৮.১৯ কোটি কৃষক উপকৃত। ২০ কোটি মহিলার অ্যাকাউন্টে ১০,০২৫ কোটি টাকা পৌঁছে গিয়েছে। প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছেন নির্মাণ শ্রমিকরাও। যাদের প্রয়োজন তাদের কাছে নগদ ও রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হবে।’আর্থিক প্যাকেজের তৃতীয় ধাপে কৃষি, দুগ্ধ শিল্প,পশুপালন, মৎস্যক্ষেত্রের জন্য একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কৃষিক্ষেত্রে উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য অত্যাবশকীয় পণ্য় আইন সংশোধনী করার কথা বলেছেন অর্থমন্ত্রী।
একইসঙ্গে কৃষিজাত পণ্য বিক্রিতে নতুন আইন প্রণয়নের কথা বলেছেন সীতারমন। পাশাপাশি, দুগ্ধ শিল্প, মৎস্যক্ষেত্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন সীতারমন।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

