নিজ রাজ্যে পাড়ি নার্সদের, গুরুতর সংকটের মুখে কলকাতার নার্সিংহোমগুলি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজ্যবাসী। এই মহামারির কবল  থেকে রাজ্যের প্রতিটি মানুষকে রক্ষা করার উদ্দেশ্য়ে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে প্রশাসনের তরফে। তবে এই করোনা যুদ্ধে যে সমস্ত মানুষগুলো নিঃশ্বার্থ ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা হলেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা। কিন্তু এই কঠিন পরিস্থিতির মুখে এবার ভিন রাজ্য থেকে আসা শহর কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে কর্মরত নার্সরা নিজ নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন। যার ফলে এবার হাসপাতালগুলিতে নার্স পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে। এমনকি বেসরকারি হাসপাতাল গুলিতে প্রয়োজনায় নার্স নাও মিলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 

আমরি হাসপাতাল গ্রুপের CEO তথা পূর্বাঞ্চলের বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের অন্যতম কর্তা রূপক বড়ুয়া এদিন জানান, ভিন রাজ্য থেকে কলকাতা শহরে অনেকেই নার্সিং পড়তে আসেন। এমনকি এখানে কাজেও যোগ দেন তাঁরা। কিন্তু করোনা আবহে ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে কলকাতা থেকে ১৮৫ জন নার্সকে রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র মণিপুরই না। তার পাশাপাশি ত্রিপুরা ও ওড়িশার মতো রাজ্যগুলি থেকে আসা নার্স, যাঁরা এতদিন কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন তাঁরাও এবার নিজ নিজ রাজ্যে ফিরে যাচ্ছেন। যার ফলে করোনা সংকটের মুখে এবার নতুন করে আরও এক সংকটের সম্মুখীন হতে চলেছে কলকাতা শহর।

এমনিতেই বাংলায় প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা অনেকখানি কম। তবে ভিন রাজ্যে থেকে কলকাতার বিভিন্ন নার্সিং কলেজে পড়তে আসা পড়ুয়ারা সেই ঘাটতি অনেকটাই পূরণ করে। কারন নার্সিং পড়া শেষ হয়েই তাঁরা খানেই বিভিন্ন হাসপাতালে নার্সিং স্টাফ হিসেবে কাজে যোগ দিতেন। কিন্তু করোনা আবহে তাঁরা যদি নিজ রাজ্যে ফিরে যান সেক্ষেত্রে যে নতুন করে সংকটের সম্মুখীন হবে কলকাতা শহর তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে শহর কলকাতার একাধিক নামী বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube