নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের চতুর্থ দফায় কলকাতাতেও চালু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের একগুচ্ছ নিয়মকানুন মেনে চলবে ট্রেন। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে এমনই জানিয়েছেন মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি জানান, মেট্রো চলবে খুবই কম যাত্রী নিয়ে। আগে সপ্তাহে যেখানে ৬ লক্ষ যাত্রী বহন করত কলকাতা মেট্রো, তা কমে হবে ২ লক্ষ। এছাড়া ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর দেহের তাপমাত্রা মাপা হবে। ট্রেনে উঠতে গেলে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম। সঙ্গে তিনি জানিয়েছেন, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে বন্ধ রাখা হবে অনেক টিকিট কাউন্টার। গেটে যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণ করবেন কর্মীরা। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চলতে বাধ্য মেট্রো কর্তৃপক্ষ। তাই কোনও অবস্থাতেই যাতে মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনে ভিড় না হয় সেদিকে খেয়াল রাখবে কর্তৃপক্ষ। টোকেনের বদলে স্মার্টকার্ড ব্যবহারে উৎসাহ দেবে মেট্রো। এজন্য মেট্রোর আয় কমবে বলেও জানিয়েছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই শুরু হবে পরিষেবা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

