নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় ২৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। “সরকার ত্রাণকার্য চালাচ্ছে”, বলেও দাবি করলেন তিনি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন চলছে। এই লকডাউনের ফলে প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হচ্ছে একের পর এক পরিযায়ী শ্রমিকের।
“উত্তরপ্রদেশের আওড়াইয়ায় সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সরকার যথাসম্ভব ত্রাণকার্যে সাহায্য করার চেষ্টা করছে।আমি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী। শনিবার ভোর ৩টে নাগাদ পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি ট্রাকে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই মারা গেছেন ২৪ জন পরিযায়ী শ্রমিক এবং গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও বহু শ্রমিক।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের ওই দলটি রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। তাঁদের মধ্যে ছিলেন বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক, সকলেই ঘরে ফিরতে চেয়েছিলেন তাঁরা। বহুদিন ধরে ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁরা। তাই একরকম ঝুঁকি নিয়েই খাবারের প্যাকেট বহনকারী ওই ট্রাকে সওয়ার হয়েছিলেন তাঁরা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

