১০ টি চলচ্চিত্র যা প্রেক্ষাগৃহ এড়িয়ে আসতে চলেছে অনলাইন প্ল্যাটফর্মে

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে চলছে চতুর্থ দফার লকডাউন, যার ফলে থিয়েটার এবং মলগুলিকে বন্ধ রাখতে বলা হয়েছে। এ কারণে অনেক চলচ্চিত্র নির্মাতারা সরাসরি তাদের চলচ্চিত্রগুলি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করার কথা ভেবেছেন। নিম্নকয়েকটি চলচ্চিত্র যা ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি প্রদর্শিত হবে:

১.গুলাবো সীতাবো :

সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ সিনেমা হলে নয়, মুক্তি পাচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে। অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত কমেডি-ড্রামা এই ছবিটি।

২.লক্ষ্মী বোম

অক্ষয় কুমার অভিনীত হরর কমেডি, যা তামিল ছবি যা কাঞ্চনা ও মুনি ২ এর সংমিশ্রণে তৈরী এই রিমেক ছবি। ডিজনি ও হটস্টারে মুক্তিপ্রাপ্ত হবে এই ছবি।

 

৩.লুডো

মাল্টিস্টার অভিনেতাদের নিয়ে তৈরী অনুরাগ বসুর এই ছবি। যার মধ্যে আছেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, সান্যা মালহোত্রা, ফাতিমা সানা শাইখ, পঙ্কজ ত্রিপাঠি এবং রোহিত সুরেশ সরফ ।শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

 

৪.ঝুন্ড

অমিতাভ বচ্চন, আকাশ থোসার এবং রিঙ্কু রাজগুরু অভিনীত এই ছবিটি নাগরাজ মঞ্জুলে দ্বারা পরিচালিত এবং এনজিও স্লাম সকারের প্রতিষ্ঠাতা বিজয় বার্সির জীবন অবলম্বনে নির্মিত। এটি নেটফ্লিক্সে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে।

৫.গুঞ্জন সাক্সেনা: কারগিল গার্ল

এই ছবি জাহ্ণবী কাপুর, অঙ্গদ বেদী এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত। গুঞ্জন সাক্সেনার এই বায়োপিক নেটফ্লিক্সে দেখতে পাবেন দর্শকেরা।

৬.শকুন্তলা দেবী

‘হিউম্যান ক্যালকুলেটর’ নামে পরিচিত এক মহিলার একটি বায়োপিক এই ছবি। সানয়া মালহোত্রা এবং বিদ্যা বালান অভিনীত এই চলচ্চিত্র অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত হবে।

৭.খালি পিলি

অনন্যা পান্ডে, ইশান খাত্তর এবং জয়দীপ আহলাওয়াত অভিনীত এই রোমান্টিক অ্যাকশন ছবিটি মূলত নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে।

৮.মিমি

এই ছবি কৃতি সানন, পঙ্কজ ত্রিপাঠী এবং সায় তমহঙ্কার অভিনীত, যা একটি সারোগেট মা সম্পর্কে দেখানো হয়েছে, এটি মারাঠি মুভি মালা আই ভাইহ্যাচের রিমেক। ডিজনি + হটস্টার এ রিলিজ করা হবে।

৯.শিদ্দাত

রাধিকা মদন, ডায়ানা পিন্টি, মোহিত রায়না এবং সানি কৌশল অভিনীত এই ছবি মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১০.ইন্দু কি জওয়ানি

কিয়ারা আদভানি এবং আদিত্য সিল অভিনীত এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে ডিজিটাল হিসাবেই আত্মপ্রকাশ করবে।

 

প্রসঙ্গত,রিলিজের আগেই বিতর্কের বেড়াজালে জড়িয়েছে সুজিত সরকার পরিচালিত গুলাবো সিতাবো। অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত এই কমেডি-ড্রামা ছবিটি। বৃহস্পতিবারই অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করে যে সুজিত সরকার পরিচালিত গুলাবো সিতাবো আগামী ১২ জুন থেকে স্ট্রিমিং করা হবে এই অনলাইন প্ল্যাটফর্মটিতে। এরপরই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে পিভিআর এবং আইনক্সের মতো হল মালিকপক্ষরা। তাঁদের দাবি লকডাউন শেষ হওয়া পর্যন্ত ছবি রিলিজের বিষয়ে অপেক্ষা করতে পারতেন পরিচালক৷

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube