উত্তরপ্রদেশে মর্মান্তিক পথদুর্ঘটনা, নিহত ২৪ পরিযায়ী শ্রমিক

নিউজটাইম ওয়েবডেস্ক : দুর্ঘটনার মুখে ফের পরিযায়ী শ্রমিকরা। তাতে মৃত্যু হয়েছে ২৪ জন শ্রমিকের। আহত হয়েছেন ২২ জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়ায়।

গতরাত সাড়ে তিনটে নাগাদ উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলি জাতীয় সড়কের উপরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় ২৪ জন শ্রমিকের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আউরিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্চনা শ্রীবাস্তব জানিয়েছেন, ২৪ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এছাড়াও ২২ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের গুরুতর আহত ১৫ জনকে সেইফাই পিআইজি-তে স্থানান্তরিত করা হয়েছে। শ্রমিকরা রাজস্থান থেকে বিহার ও ঝাড়খণ্ডে ফিরছিলেন। তবে আউরিয়ার জেলাশাসক অভিষেক সিং জানিয়েছেন, ট্রাকে পশ্চিমবঙ্গবাসী শ্রমিকও ছিলেন।

দুর্ঘটনার প্রসঙ্গে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) আওয়ানিশ আওয়াস্তি বলেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ভাগ্যজনক ঘটনার দিকে নজর রেখেছেন। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সব রকমের চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশনার এবং আইজি কানপুর ঘটনাস্থলে যাবেন। দুর্ঘটনার কারণ নিয়ে দ্রুত রিপোর্ট জমা দেবেন।’

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube