লকডাউনের মধ্যেই বিয়ে-সহ অন্যান্য অনুষ্ঠানে ছাড়, নয়া গাইডলাইন রাজ্যের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে বহাল রয়েছে তৃতীয় দফার লকডাউন। আগামী ১৭ মে শেষ হতে চলেছে সেই লকডাউনের মেয়াদ। তবে তা শেষ হওয়ার পূর্বেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন ১৮ মে থেকে নয়া রূপে আসতে চলেছে চতুর্থ দফার লকডাউন। তবে সেক্ষেত্রে লকডাউন অনেকাংশেই শিথিল হবে বলেও ইঙ্গিত দিয়ছেন প্রধানমন্ত্রী। এবার সেই শিথিলতার কথা মাথায় রেখেই লকডাউনের চতুর্থ দফায় বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড়পত্র মিলবে বলে জানিয়ে দিল কর্নাটক প্রশাসন।

এদিন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদ্দুরাপ্পা জানান, লকডাউনের চতুর্থ পর্বে বিয়ে-সহ বাড়ির নানা অনুষ্ঠানে মিলবে ছাড়। তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে সকলকেই। এবিষয়ে নয়া গাইডলাইনও এদিন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ১৮ মে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই গাইডলাইনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশে অংশগ্রহন করতে পারবেন না। বাকি অনুষ্ঠানের ক্ষেত্রেও আমন্ত্রিতের সংখ্যাটা একই থাকবে। অনুষ্ঠানে উপস্থিত সকলের ফোনেই আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। গাইডলাইনে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিতদের মদ পরিবেশন করা থেকে বিরত থাকতে হবে। অনুষ্ঠানে যাঁরা যাঁরা আমন্ত্রিত হবেন তাঁদের সকলেরই বিস্তারিত বিবরণ অনুষ্ঠানের আয়োজককে নিজের কাছে রাখতে হবে। প্রত্যেকটি ব্যক্তিকে থার্মাল স্ক্রিনিং করিয়ে তবেই অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অনুষ্ঠান বাড়ি হলেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। সকল আমন্ত্রিতদের স্যানিটাইজ করার ব্যবস্থা করতে হবে (আয়োজকদের)। তবে এখানেই শেষ নয়। এর পরেও কর্নাটক সরকারের তরফে জানানো হয়, ৬৫ বছরের উর্ধ্বে থাকা কোনও ব্যাক্তি, কোনও অন্তঃসত্ত্বা মহিলা বা ১০ বছরের কম বয়সী শিশু কোন অনুষ্ঠানেই অংশগ্রহনের ছাড়পত্র পাবেনা। আগামী ১৮ মে চতুর্থ দফার লকডাউন লাগু হওয়ার পরেই সরকারের এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদ্দুরাপ্পা। তবে কনটেনমেন্ট জোনগুলির ক্ষেত্রে এই নিময় কর্যকর হবেনা।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube