পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিক রাজ্যগুলি, সাফ বার্তা সুপ্রিম কোর্টের

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মধ্য়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। দিনের পর দিন কিছু না খেয়ে হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেওয়ার জেরে মৃত্যু পর্যন্ত হয়েছে বহু শ্রমিকের। এবার তাঁদের কথা চিন্তা করেই শ্রমিকদের রাস্তায় জল ও খাবারের ব্যবস্থা  করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়। সেই মর্মে আইনজীবী আলোক শ্রীবাস্তব সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা দেন। তাঁর জাবাবে এদিন সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এবিষয়ে যাবতীয় সিদ্ধান্ত রাজ্যগুলিকেই নিতে হবে। শীর্ষ আদালত এবিষয়ে হস্তক্ষেপ করবে না। কোন রাজ্য থেকে কোন শ্রমিক হেঁটে বাড়ি ফিরছেন, তা সুপ্রিম কোর্টের পক্ষে দেখা কোন ভাবেই সম্ভব নয়।

গত ২৯ মার্চ থেকে দেশে লকডাউন জারি হওয়ার ফলে ভিন রাজ্যে কাজের জন্য গিয়ে আটকে পড়েন পরিযায়ী শ্রমিকেরা। প্রথম দিকে  লকডাউন উঠলে বাড়ি ফেরার কথা ভাবলেও পরে দ্বিতীয় ও তৃতীয় দফায় লকডাউন বর্ধিত হলে পায়ে হেঁটে বা সাইকেলে করেই বাড়ি ফেরার উদ্যোগ নেন পরিযায়ী শ্রমিকরা। আর তাতেই ঘটেছে বিপত্তি। কয়েক হাজার কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে গিয়ে একদিকে যেমন অনাহারে প্রাণ হারিয়েছেন বহু শ্রমিক অন্যদিকে তেমনই ট্রেন বা গাড়ির তলায় চাপা পড়েও শেষ হয়ে যেতে হয়েছে অনেককে। 

পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে এই রাস্তা পার হওয়ার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব। শুক্রবার সেই পিটিশন খারিজ করে দেয় শীর্ষ আদালত। একইসাথে পরিযায়ী শ্রমিকদের উপর নজর দেওয়ার দায়িত্ব রাজ্যগুলির উপরেই অর্পন করে সুপ্রিম কোর্ট।   

পরিযায়ী শ্রমিকদের রাস্তা ধরে হাঁটার বিষয়টি নিয়ে সু্প্রিম কোর্টে পিটিশন দাখিল করেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব। সেই পিটিশন খারিজ করেছে শীর্ষ আদালত। পরিযায়ী শ্রমিকদের উপর রাজ্যগুলিকেই নজরের ভার দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube