করোনা আবহে ভ্যাকসিন নিয়ে বিল গেটসের সঙ্গে জরুরি বৈঠকে মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে রয়েছে গোটা বিশ্ববাসী। এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উঠেপড়ে লগেছে গোটা বিশ্বের মানুষ। কিন্তু এই ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে আন্তর্জাতিক মহলে ঠিক কী কী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে, এদিন সেবিষয়ে মাইক্রোসফট কর্তা বিল গেটসের সঙ্গে জরুরি আলোচনায় বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সে এদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। ভ্যাকসিন আবিষ্কার থেকে এই মহামারি থেকে মুক্তির উপায় অনুসন্ধান, আলোচনায় বাদ পড়েনি কোনকিছুই। একইসাথে এদিন বিশ্বব্যাপী করোনা লড়াইয়ের জন্য ভারত যে প্রস্তুত, সেবিষয়টিও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী।

বিশ্বকে করোনা মুক্ত করতে বিভিন্ন দেশের গবেষকরা ইতিমধ্য়েই আই মারণ ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দিয়েছেন। আর সেই ভ্যাকসিন তৈরির কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। একাধিক বায়োটেক ও সায়েন্স রিসার্চ ফার্মকে মোটা অঙ্কের আর্থিক অনুদান দিচ্ছে বিল গেটসের এই ফাউন্ডেশন। 

বিল গেটসের সাথে এদিন আলোচনার পরেই প্রধানমন্ত্রী একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, “বিল গেটসের সঙ্গে কোভিড মোকাবিলা নিয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় আলোচনা হল। কোভিড রুখতে ভারত কী কী পদক্ষেপ নিচ্ছে সেটাও উঠে আসে আলোচনায়। কোভিড ভ্যাকসিন তৈরির বৈজ্ঞানিক গবেষণার কাজে বিল গেটস ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়।”

এদিন বিল গেটসের সাথে আলোচনায় ভারতের করোনা পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মোদী। তাঁর কথায়, ভারতে লকডাউন খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে। সংক্রমণ রুখতে বহু রাজ্যকেও নজিরবিহীন পদক্ষেপ গ্রহন করতে দেখা গিয়েছে। নানা জায়গায় খুব দ্রুততার সঙ্গে র‍্যাপিড টেস্টিংও করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থাও অনেক কড়াকড়ি করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের জীবনের বিনিময়ে এই লড়াই লড়ে যাচ্ছেন। এরই মধ্য়ে বেশ কিছু রাজ্যকে করোনা-মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube