চিনের চিন্তা বাড়িয়ে সাবমেরিন ধ্বংসকারী ২৪টি হেলিকপ্টার কিনছে ভারত

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গত ২৯ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে জরুরি পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় যাবতীয় পরিষেবা। ফলে সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এই অবস্থায় ভারতীয় ফৌজকে আরও শক্তিশালী করে তুলতে আমেরিকার অস্ত্র-চুক্তি সই করল ভারত। যার জেরে ব্যয় হবে আনুমানিক ২.৬ বিলিয়ন ডলার বা ভারতীয় মূল্যে ১৪ হাজার ৩৫৭ কোটি টাকা। মূলত চিন ও পাকিস্তানকে জলপথে টেক্কা দিতেই ভারতীয় নৌবাহিনীর জন্য ২৪টি অত্যাধুনিক চপার কিনছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পেন্টাগন।

জানা গিয়েছে, মার্কিন সংস্থা লকহিড মার্টিনের থেকে ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ২৪ টি MH-60R হেলিকপ্টার কেনা হচ্ছে। এই সাবমেরিন হেলিকপ্টারগুলি কেনার জন্য ইতিমধ্য়েই ৯০ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। সমুদ্রের অতি গভিরেও যদি কোন শত্রুপক্ষের সাবমেরিন লুকিয়ে থাকে, তাও সেগুলিকে খুঁজে বের করে গুঁড়িয়ে দিতে সক্ষম হবে এই হেলিকপ্টারগুলি। 

বর্তমানে বেহাল দশা ১৯৭১ সালে ব্রিটেন থেকে কেনা নৌবাহিনীর সি কিং কপ্টারগুলির। তাই  MH-60R সাবমেরিন হেলিকপ্টারগুলি এলেই সেগুলি বাতিল করে দেওয়া হবে। নৌবাহিনীর তরফে জানা গিয়েছে এই হেলিকপ্টারগুলি থেকে ন্যাভাল স্ট্রাইক মিসাইল ফায়ার করাও সম্ভব হবে। যার ফলে ভারত মহাসাগরে চিন ও পাকিস্তানের মোকাবিলা করা আরও অনেকখানি সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube