নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতে সুখবর ভারতের জন্য। আক বিলিয়ন মার্কিন ডলারের সামাজিক সুরক্ষা প্রকল্প অনুমোদন করল বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, ইতিমধ্যেই দেশের করোনা পরিস্থিতি সামাল দিতে বিশ্ব ব্যাঙ্কের তরফে এক বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে। এবার ফের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আরও এক বিলিয়ন ডলার দিতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক।
পূর্বেই ভারত সরকারের তরফে বলা হয়েছিল, দেশে করোনা পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় আর্থিক পদক্ষপের জন্য বিশ্ব থেকে সাড়ে চার লক্ষ কোটি টাকার ঋণ নেবে ভারত। সেই অঙ্কের মধ্যে থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ দিল বিশ্ব ব্যাঙ্ক।
বিশ্ব ব্যাঙ্কের এই ঋণ, কেন্দ্রীয় সরকারের গরিব কল্যান যোজনার উদ্দেশ্য সাধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান বিশ্ব ব্যাঙ্কের ভারতীয় প্রতিনিধি জুনেদ কমল আহমেদ। এদিন তিনি আরও বলেন, “সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অর্থনীতির গতি স্লথ হয়েছে। ভারত সরকার শুরু থেকেই গরিবদের কল্যাণে নজর দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটা সেতুবন্ধনের কাজ করতে চাইছে সরকার। আগে থেকেই দেশে যে পরিকাঠামো আছে, সেই জন ধন, আধার এবং মোবাইল ব্যবহার করে সরকার পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে নজর দিয়েছে।”
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

