নিউজটাইম ওয়েবডেস্ক : এক দেশ-এক রেশন, আত্মনির্ভর ভারত গড়ার পথে দ্বিতীয় ধাপে এল বড় ৯টি ঘোষণা। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার ফোকাসে ছিল পরিযায়ী শ্রমিক, কৃষক, ও মধ্যবিত্তরা। করোনা পরিস্থিতিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের জেরে বন্ধ উপার্জন ফলে বেঁচে থাকার মৌলিক রসদ, খাদ্য-বস্ত্র-বাসস্থানের চরম সঙ্কট দেখা দিয়েছে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের।
এবার ডিজিটাল রেশন কার্ড দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবে মানুষ। এই ব্যবস্থা মূলত পরিযায়ী শ্রমিকদের জন্যেই করা হল বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্প বাস্তবায়িত করতে খরচ হবে ৩৫০০ কোটি টাকা। তিনি জানান, কেন্দ্রের হিসেবে দেশে মোট পরিযায়ী শ্রমিক রয়েছেন ৮ কোটি। এরা প্রত্যেকে মাথাপিছু ৫ কেজি চাল বা গম এবং ১ কেজি ডাল পাবেন। এছাড়া, আগামী দুমাস সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের। যাদের রেশন রার্ড নেই তারাও পাবেন খাদ্য সামগ্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

