নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত ৩৯৬৭ জন। এখন ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১,৯৭০, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫১,৪০১ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৭,৯১৯। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০০ জনের, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৪৯। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৭,৫২৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬,০৫৯ জন। এবং মৃত্যু হয়েছে ১,০১৯ জনের। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৯,৬৭৪। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,২৪০ জন, এবং মৃত্যু হয়েছে ৬৬ জনের। গুজরাট ৯,৫৯১ জন আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে আছে। এর মধ্যে ৩,৭৫৩ জন সুস্থ হয়েছেন, এবং মৃত্যু হয়েছে ৫৮৬ জনের। রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৮,৪৭০। এর মধ্যে সুস্থ হয়েছে ৩,০৪৫ জন, এবং মৃত্যু হয়েছে ১১৫ জনের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

