শহরে করোনায় মৃত্যু ছুঁল ১০০, রাজ্যে আক্রান্ত আরও ৮৭

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় করোনায় মৃতের সংখ্যা ১০০ ছুঁল। বৃহস্পতিবার মোট করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের, তার মধ্যে ৬ জন কলকাতার বাসিন্দা। কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এখন রাজ্যে মোট মৃতের সংখ্যা ২১৫ জন।

বৃহস্পতিবার গোটা রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ জন। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৩৭৭। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৯৪ জন। এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৬৬ জন।

মৃত্যুর সাথে সাথে আক্রান্তের হারেও শীর্ষে রয়েছে মহানগরী। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৭ জনের মধ্যে ৩১ জন কলকাতার বাসীন্দা। হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৫ জন। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে পাওয়া গেছে করোনা পজিটিভের সন্ধান। উঃ চব্বিশ পরগণায় ১৬, দঃ চব্বিশ পরগণায় ৫, পশ্চিম বর্ধমানে ৩, নদীয়ায় ২, পূর্ব মেদিনিপুরে ২, পূর্ব বর্ধমান ও হুগলীর একজন করে।  

এদিন কলকাতায় স্কুল অব ট্রপিকাল মেডিসিনের একজন নার্স ও দু’জন স্বাস্থ্য কর্মীর শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। কলকাতার পরিস্থিতির উপরে কড়া নজর রেখেছে কেন্দ্র।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube