নিউজটাইম ওয়েবডেস্ক : হুগলির তেলেনিপাড়ায় হিংসার জেরে সরানো হল ভদ্রেশ্বর থানার আইসি-কে। তিনি আসলে চন্দননগরের সিআই হলেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে ভদ্রেশ্বর থানার আইসি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বুধবার তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,শনিবার থেকে হুগলির তেলেনিপাড়ায় অশান্তি শুরু হয়। তার রেশ ঘটনার পাঁচ দিন পরেও চলেছে। দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির দায় পরোক্ষে বিজেপির ঘাড়ে চাপিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলির জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ এনেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ থেকে সাংসদ লকেট চট্টোপাধ্যায় । এর পর চুঁচুড়ায় জেলাশাসকের দফতরের বাইরে ধরনায় বসেন বিজেপি সাংসদরা। বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ জানিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তেলেনিপাড়ায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন লকেট চট্টোপাধ্যায়। গত দুই মাস তাঁকে হুগলির মানুষের পাশে দেখা যায়নি, এখন হঠাৎ করে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, করোনার বিরুদ্ধে একদিনও লোকসভায় দেখা যায়নি লকেটকে। তাঁর দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং আইনভঙ্গের জন্য প্রশাসনকে বাধ্য হয়ে চন্দননগর ও শ্রীরামপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

