নিউজটাইম ওয়েবডেস্ক : বিভিন্ন ভিনরাজ্যে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের জন্য আরও ১০৫ টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করল রাজ্য। আগামী ১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে সেই ট্রেনগুলি ছাড়বে।
লকডাউনের জেরে রেল-রাজ্যের ঠাণ্ডা লড়াইয়ের মধ্যেই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছিলেন, আরও ট্রেনের বন্দোবস্ত করা হবে। সেইমতো বৃহস্পতিবার টুইটারে মমতা জানান, আগামী এক মাসে রাজ্যে ১০৫ টি বিশেষ ট্রেন আসবে। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া আমাদের সমস্ত মানুষ এবং যাঁরা বাংলায় ফিরতে চান, তাঁদের সহায়তা করার প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা বাড়তি ১০৫ টি ট্রেনের বন্দোবস্ত করতে পেরেছি।’
কবে, কোথা থেকে সেই ট্রেনগুলি ছাড়বে এবং রাজ্যের কোথায় যাবে, তার একটি বিস্তারিত তালিকাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামীদিনে এই ট্রেনগুলি রাজ্যের মানুষকে ফিরিয়ে আনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে বাংলার বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

