নিউজটাইম ওয়েবডেস্ক : ‘আত্মনির্ভর ভারতের’ দ্বিতীয় পর্যায়ের ঘোষণায় এবার অন্তর্ভুক্ত হল কৃষক ও পরিযায়ী শ্রমিকও। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের দ্বিতীয় ভাগের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্চ-এপ্রিল সময়কালে কৃষিক্ষেত্রে মঞ্জুর করা হয়েছে ৬৩ লক্ষ ঋণ। ঋণের অঙ্ক প্রায় ৮৬ হাজার ৬০০ কোটি টাকা।
বৃহস্পতিবার দ্বিতীয় দফার ঘোষণায় কৃষকদের দুটি প্রকল্পের কথা বলেন অর্থমন্ত্রী। পরে আরও জানানো হবে। কৃষকদের জন্য বরাদ্দ ৪ লক্ষ কোটি টাকার সুবিধা পেয়েছেন প্রায় ৩ কোটি কৃষক। পূর্বে ঘোষিত মোরাটোরিয়ামের জন্য ৩ মাস ইএমআই দিতে হয়নি কৃষকদের। গত দুমাসে প্রায় ২৫ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও ২.৫ কোটি কৃষককে দেওয়া হবে কিষাণ ক্রেডিট কার্ড। ৩০,০০০ কোটি টাকার ঋণের সুবিধা পাবে প্রায় ৩ কোটি ক্ষুদ্র কৃষক। ঘোষণায় পরিযায়ী শ্রমিক, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন মধ্যবিত্তদের জন্যেও ছিল একগুচ্ছ ঘোষণা। ছোটো কৃষক, ছোটো ব্যবসায়ী ও হকারদের জন্যেও বরাদ্দ করা হয়েছে অর্থ। শুধুমাত্র গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে ৪২০০ কোটি টাকা। এছাড়া কৃষিক্ষেত্রের জন্যে ৬৭০০ কোটি টাকা দেওয়া হবে রাজ্য সরকারগুলিকে। করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হকাররা। রাস্তায় পসরা সাজিয়ে বসেন যারা, তাদের আয় একেবারেই বন্ধ গত ২ মাস যাবৎ। এই ছোটো ব্যবসায়ীদের জন্যে বরাদ্দ হয়েছে ৫ হাজার কোটি টাকা। সর্বাধিক ১০,০০০ টাকা ঋণ পাবেন প্রত্যেক ব্যবসায়ী। নিম্ন মধ্যবিত্ত, যাদের বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ১৮ লক্ষের মধ্যে তাদের জন্যেও ঘোষণা হল প্যাকেজের। নয়া গৃহ ঋণের প্রকল্পে ৭০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

